আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

বুধবার, ৭ মার্চ, ২০১২

ছোট্ট ভাবনা - ২




সমাজপতির অসামাজিক কর্মকাণ্ড দেখে
দুঃখে এখন হাসছি আমি দাঁতটি খুলে রেখে।

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

ছোট্ট ভাবনা - ১


তোমার জীবনের সমুদ্র পথে আসবেই ডুবচর
তাই ল্যাম্পপোস্ট হতে চাইনা আমি হতে চাই বাতিঘর।।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

রক্ত চাই আরেকবার


রক্ত চাই আরেকবার
রক্ত চাই, রক্তের বড় প্রয়োজন
বাঁচাতে হবে রোগী, মুমূর্ষ একজন।
রোগীটি রোগাক্রান্ত নয় সাধারন কোন রোগে,
দুর্নীতি, খুন, ধর্ষণ, আর ছিনতাইয়ের মরন কামড়
আঁকড়ে ধরেছে আজ তার বুকে,
হ্যাঁ!! হ্যাঁ!! বলছি আমার মাতৃভূমির কথা।

রক্ত এর আগেও দিয়েছি বাহান্নতে
ছিনিয়ে এনেছি মায়ের মুখের ভাষা,
তাই আজ মা বলে ডাকতে পারি মা কে
একাত্তুরে রক্তের বিনিময়ে
নিয়েছি সার্বভৌমত্বের ভ্যাকসিন,
পেয়েছি মানচিত্র, পেয়েছি নাম বাংলাদেশ।

দিতে হবে রক্ত আরও একবার
ডাকবোনা একাত্তুরের মুক্তিসেনার দল
শুধু জাগ্রত হোক চেতনায় একাত্তুর
জাগ্রত হোক নতুন দিনের
সব রক্ত সৈনিকের মনে
ভিতু যারা আছে, থাক বসে ঘরে
ঘোমটা টেনে, হাতে চুড়ি পড়ে
আছো যে জওয়ান, আগে বাড়ো
সাক্ষী হবে মহাকাল।

রক্ত সৈনিক, আছো কে কোথায়?
হও প্রস্তুত যে আছো যেথায়,
বুকের তাজা রক্ত, ব্যাগে ব্যাগে নয়
ফিনকি দিয়ে ছড়িয়ে,
করবো আরোগ্য আছে রোগ যত
আসবোই নিয়ে মুক্তির গানে আর্থিক স্বাধীনতা
আজ এসেছে নতুন ডাক
ক্ষুধা, খুন, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতিমুক্ত
একটি সবুজ সোনার বাংলাদেশ
ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে উপহার।

এসো দল বেঁধে, রক্ত দেবার মিছিলে
যেন আমাদের ভবিষ্যৎ দ্যাখে
আমৃত্যু মুক্তির বিজয় উল্লাস।।


মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

সফলতার গোপন কিছু সূত্র

ই পৃথিবীর প্রতিটি মানুষ সফল এবং সুখী হতে চায়। কিন্তু সে জানে না সফল এবং সুখী হওয়া যায় কিভাবে..................
সফল এবং সুখী হওয়ার মূল কিছু উপাদান রয়েছে। এই লেখাতে আমি সেই উপাদান গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো।
সফলতা এবং সুখের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অনেকে বলেন, “যারা সফল তারা সুখী”। কিন্তু Albart Schweitzer এর মতে, “সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হোল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন।“

সফলতা কে এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন একজন রিকশাওালার কাছে সি.এন.জি এর মালিক হওয়াই অনেক বড় সফলতা, আবার একজন ছাত্রের কাছে পরিক্ষায় ভালো ফলাফল করাই অনেক বড় সফলতা, এবং একজন চাকরিজীবী এর কাছে প্রমোশন। এমনি করে সবার কাছে সফলতার সংজ্ঞা বা পরিমাপ এক নয়। তাই এভাবেও বলা যায়..........  
এই ট্রেনের যাত্রীরা প্রচণ্ড ঝুঁকি নিয়েও রওয়ানা হয়ে হয়েছে গন্তব্য পানে। তারা জানে এ ঝুকির মধ্যে সাড়া জীবন থাকতে হবে না। গন্তব্য চলে এলেই আছে সুখ। 
“It’s a journey not a Destination”
এই জীবনে চলার পুরো পথটি ই শেখার জন্য উন্মুক্ত এবং আমরা প্রতিনিয়তই শিখি। নতুন নতুন কর্ম পরিকল্পনা, প্রয়োগ ধরন, চিন্তা, আইডিয়া আমরা সবসময় ব্যবহার করি। কিন্তু এই উপাদান গুলো সকল সময়, সকল পরিবেশে আপনাকে কার্যসিদ্ধি করতে সহায়তা করবে।

বিশ্বাস (Believe):
বিশ্বাস হচ্ছে সফলতার সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় উপাদান। সফল হওয়ার জন্য প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হবেন।

এ বিশ্বাস মুলত তিনটি বিষয়ের উপর আনতে হয়ঃ
১. নিজের উপর বিশ্বাস।
২. কাজের ক্ষেত্রের উপর বিশ্বাস।
৩. কাজের ধরনের উপর বিশ্বাস।

অর্থাৎ যে কোন কাজে সফলতা পাবার জন্য আপনি প্রথমেই ভাবুন যে এই কাজটি আমার জন্য, আমি অবশ্যই সফল হব, এবং আমার দ্বারাই সম্ভব। এর পর বিশ্বাস আনুন যে, এই কাজের যে ধরন, তাতে অনেকে সফল হয়েছে। 

বিশ্বাস এর তিনটি স্তর বা Level আছে।
১. এলমূল এয়াকিন বা জেনে বিশ্বাস
২. আইনুল এয়াকিন বা দেখে বিশ্বাস
৩. হাক্কুল এয়াকিন বা ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা।

তৃতীয় স্তরের বিশ্বাস হচ্ছে সবচেয়ে গভীর এবং দৃঢ়। 
অনেকে বলেন বিশ্বাস হচ্ছে আমাদের যেকোন কাজের মূল পাওয়ার সাপ্লাই। বিশ্বাসই আমাদেরকে কোন কাজে সফল বা ব্যর্থ করে। তীব্র আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির অপেক্ষা এই দুয়ের মাঝে যে অনুভূতি আমাদের ধরে রাখে সেটাই বিশ্বাস। আপনি কি অর্জন করবেন বা কতটুকু অর্জন করবেন তার একটা সীমারেখা তৈরি করে এই বিশ্বাস। এটা অনেকটা এমন বক্তব্য এর মত, যেটা আপনি নিজেকে বলেন এবং সত্য বলে মনে করেন এবং সেটাই আপনার দৈনন্দিন জীবনকে পরিচালনা করে। যা কিছু আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করবেন তা আপনি অর্জন করতে পারবেন। হাদিসে আছে যে "প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল।" মানুষ নিয়ত বা ইচ্ছা তখনই দৃঢ় ভাবে করে, যখন সে সেটা বিশ্বাস করে। অর্থাৎ আপনি সফল হবেন এই দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে স্থাপন করাই সফলতার প্রথম সূত্র। 

একটি প্রচলিত কথাও আছে যে "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর।"

তাই আসুন, সফলতার মঞ্চে উঠার জন্য আমরা প্রথমেই বিশ্বাস করি জে আমরা সফল হব। হাল ছাড়া যাবে না কখনই। ঠিক এই ছবিটির মত করে.......
চেষ্টা করে যেতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।
সবাই সফল হন নিজ নিজ কাজে। এই প্রত্যাশায়... 
ধন্যবাদ সবাইকে।





সফলতার গোপন কিছু সূত্র - ১

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

“নেটওয়ার্ক মার্কেটিং” (Network Marketing) আশীর্বাদ না অভিশাপ ??


Network marketingপ্রতিদিন আমরা ন্যূনতম ৫০০ পণ্য ব্যাবহার করে থাকি। এই সকল পণ্য সমূহ কোনটাই আমরা সাধারনত উৎপাদন করি না। এই পণ্য সমূহ উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত আসার পুরো প্রক্রিয়াকেই মার্কেটিং বা বিপনন বলে,

বিপননের ব্যাপারে পরিস্কার ধারনা পেতে পণ্য বিপনন এর বিভিন্ন যুগের কথা একটু জেনে নেই,

উৎপাদন যুগ(Production ERA)---- এটির সময়কাল ১৯২০ সাল পর্যন্ত ছিল। যখন পণ্য উৎপাদন করাটাই ছিল কঠিন। যারা উৎপাদন করতে পারত, ক্ষমতা তাদের হাতেই ছিল কারন একটি পণ্য কিভাবে উৎপাদন হয়, এই ফর্মুলা ছিল গুটি কয়েক লোকের হাতে। এক্ষেত্রে 4P এর দিকে নজর বেশি দেয়া হত। Product, Price, Place, Promotion.

বিক্রি যুগ(Sales ERA)---- ১৯২০-১৯৫০ পর্যন্ত ছিল বিক্রয় যুগ। যখন অনেকেই পণ্য উৎপাদন করতে পারত। তখন শুধু উৎপাদনের ক্ষমতা দিয়ে বাজার নিয়ন্ত্রন করা যেত না। তখনই শুরু হল বিজ্ঞাপনী প্রচারনা। তখন যে কোম্পানি ভালো বিজ্ঞাপন উপস্থাপন করতে পারত, তার পণ্য ভালো চলত। এক্ষেত্রে জোর দেয়া হত, Sustaining, Targeting, Positioning .

বিপনন যুগ (Marketing ERA)---- ১৯৫০ এর পর থেকে পণ্য বিপণনের এই ধারাও বদলে গেল। এবং শুরু হল এক নতুন যুগের, যেখানে ক্রেতা বিজ্ঞাপনে আকৃষ্ট হয় না। বাজারে খুব বেশি প্রতিযোগিতা শুরু হল। তখন ক্রেতার মন রক্ষা করাই হল কোম্পানিগুলোর প্রধান কাজ। এবং শুধু তাই নয়, ক্রেতা কি চায় তা খুঁজে বের করা এবং তাই অভাব পূরণ করা হল কোম্পানি গুলোর লক্ষ্য। অর্থাৎ ক্রেতাকে শুধু ক্রেতা নয়, বরং একজন মানুষ হিসেবে বিবেচনা করা। ফিলিপ কটলার এই Marketing ERA নিয়ে একটা বই লিখেছেন “New Marketing ERA in Region. Marketing 3.0” এই যুগের অন্যতম এই বিপনন ব্যবস্থার নামই হচ্ছে “Network Marketing”

বিখ্যাত লেখক এবং নেটওয়ার্কার John Milton Fogg এর ভাষায়, “Network Marketing combines two of the most powerful forces at work in our world today, Network & Marketing.” অর্থাৎ নেটওয়ার্ক এবং মার্কেটিং, এই দুটি শক্তিকে একত্রিত করে যে শক্তিটি কাজ করছে তাই হল নেটওয়ার্ক মার্কেটিং।

এর সংজ্ঞা বিভিন্ন ভাবে দেয়া যায়, তবে এক কথায় “কোন পণ্য বা সেবা, কোন ক্রেতার কাছে দ্রুত এবং সহজে, কোন ব্যাক্তি, দল বা নেটওয়ার্ক এর মাধ্যমে পৌঁছে দেবার পদ্ধতিকেই নেটওয়ার্ক মার্কেটিং বলে। এটাকে হোম বেজ মার্কেটিং, মাল্টিলেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলস, ফ্রিডম এন্টারপ্রাইজ ইত্যাদি নামেও ডাকা হয়।

এর উদ্ভব হয় আনুমানিক ১৯৪০ সালে। উদ্ভাবক ছিলেন ডঃ কার্ল রেইন বোর্গ। 
দীর্ঘ চরাই উৎরাই পেরিয়ে ১৯৫৮ সালে এটি আমেরিকান পার্লামেন্টে ফ্রাঞ্চাইজ মার্কেটিং সিস্টেম এর পাশাপাশি ১০ ভোট বেশী পেয়ে স্বীকৃতি পায়।
নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিল ক্লিনটন
তারপর থেকে বর্তমানে বিশ্বের প্রায় ১৩০ টির ও বেশী দেশে প্রায় ১৩০০০ এর ও বেশী কোম্পানি এ সিস্টেমে ব্যবসা করছে।

Dr. Richard Laser এর মতে, “Network marketing doesn’t make individuals free, it’s liberating the whole nation.”

Bill Gets এর বলেছেন, “If I would be given a chance to start all over again, I would choose Network Marketing”

Waren buffet এর মতে "Network marketing is the Best Investment I Ever Made"

পৃথিবীর অন্যতম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেমন AMWAY, AVON, USANA, SKYBIZ, TUPPERWARE, ইত্যাদি। বিশ্বে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার জন্য গঠিত হয়, Direct Selling Association(DSA) এবং Federal Trade Commission(FTC). আমাদের পার্শ্ববর্তী দেশ মালশিয়াতে এই সিস্টেম চর্চা শুরু হয় ১৯৭৩ সালে, কিন্তু দীর্ঘ ২০ বছর পর অর্থাৎ ১৯৯৩ সালে মালশিয়াতে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এই সিস্টেমকে বৈধতা দেয়া হয়। বর্তমানে মালশিয়াতে প্রায় ৮৫০ কোম্পানি এই সিস্টেম চর্চা করছে।
কিছুদিন আগে ইস্তাম্বুলে World federation Direct Selling Association(WFDSA) এর আয়জনে অনুষ্ঠিত হল ডিরেক্ট সেলিং কনফারেন্স। যেখানে বিশ্বের প্রায় সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি গুলো উপস্থিত হয়েছিল।একমাত্র বাংলাদেশী কোম্পানি এবং উক্ত অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর ছিল Destiny-2000ltd


এই সিস্টেমটি এতো জনপ্রিয় হওয়ার পিছনের কারণগুলো হোলঃ
১. কোন বড় বিনিয়োগ এর প্রয়োজন নেই
২. কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই
৩. অল্প সময় বিনিয়োগ করেই শুরু করা যায়
৪. কোন ঝুঁকি নেই
৫. কোন নির্দিষ্ট স্থান, কাল, পাত্র নেই
৬. রয়েছে নিশ্চিত এবং স্থায়ী আয়ের সুযোগ
৭. প্রচুর মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার এবং তাদের সাহায্য করার সুযোগ
৮. দ্রুত অবসর গ্রহনের সুযোগ
৯. প্রচুর সম্মান
১০. প্রচুর অর্থ উপার্জনের সুযোগ ইত্যাদি।

নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্য বলে শেষ করা যাবে না। পোস্টের আকার বৃদ্ধি করব না। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনাদের কাছে আছে ইন্টারনেট। একটু সার্চ দিলেই পেয়ে যাবেন প্রচুর তথ্য উপাত্ত। বিল ব্রিট, এন্থনি রবিন্স এর মত লোকেরা কিন্তু পৃথিবীর সেরা সেরা নেটওয়ার্কার।

*** এই সিস্টেমটির প্রসার এর সাথে সাথে একশ্রেণীর লোক এই সিস্টেমের সাদৃশ্য একটি ধোঁকাবাজি পদ্ধতি চালু করে যাকে বিশ্বে পিরামিড স্কিম বলে। এই পিরামিড স্কিম একধরনের জুয়া। এবং সারা বিশ্বে এই পিরামিড স্কিম নামের ধোঁকাবাজি সিস্টেমকে নিষিদ্ধ করা হয়। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের তথাকথিত কিছু পণ্ডিত ব্যাক্তিগন পিরামিড স্কিমের সাথে নেটওয়ার্ক মার্কেটিং কে সবসময় গুলিয়ে ফেলেন।

পিরামিড স্কিম এবং নেটওয়ার্ক মার্কেটিং এর পার্থক্য


আরেকটি গুরত্বপূর্ন কথোপকথন

তাই সবার প্রতি আমার আহবান থাকবে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানুন বুঝুন। গঠনমূলক মন্তব্য করুন। সব কাজ সবার ভালো লাগবে না, তাই বলে সেই কাজ খারাপ হয়ে যাবে না। অনেকেই মনে করেন যে নেটওয়ার্ক মার্কেটিং বা এম.এল.এম দ্রুত বড়লোক হবার কোন সিস্টেম। তাদের উদ্দেশে বলছি, নেটওয়ার্ক মার্কেটিং দ্রুত বড়লোক হবার কোন সিস্টেম নয়। অন্য সব বিপনন ব্যাবস্তার মত এটিও একটি বিপনন ব্যাবস্তা। এই বিষয়ে অনার্স, মাস্টার্স সহ বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু আছে ইন্ডিয়া, আমেরিকা সহ সারা বিশ্বে, আমাদের দেশেও কিছু ইউনিভার্সিটি এই সাবজেক্ট চালু করার কথা ভাবছে।

মার্কেটিং গুরু Philip Kotler এর একটি উক্তি হচ্ছে “Network Marketing will dominate future world”


এক নজরে নেটওয়ার্ক মার্কেটিং জরিপ

আরও বিস্তারিত জানতে সহযোগিতা করবে এমন কিছু বইঃ

** Think Network Marketing & Grow Rich – Major C Mohon
**Going the Distance in Network Marketing – K.Sow. Ph.D
**Wave 3, The New Era In Network Marketing – Richard Poe
**Who Stole The American Dream? – Burke Hedges
**The Everything Network Marketing Book – Margaret Kaeter
** Network Marketing Wolds’s Greatest Opportunity – John Kalench

নেটওয়ার্ক মার্কেটিং এর বাংলাদেশী নীতিমালা নিয়ে প্রথম আলোর রিপোর্ট পড়ুন এখানে..........

তাই না জেনে বুঝে উল্টা পাল্টা বলার অভ্যাস পরিত্যাগ করুন। মানুষকে এই আধুনিক বিপনন ব্যাবস্তা সম্পর্কে জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ সবাইকে।

trafficG